এনসিপি নেত্রীর লাশ উদ্ধার: হাজারীবাগ হোস্টেল থেকে

এনসিপি নেত্রীর লাশ উদ্ধার: হাজারীবাগ হোস্টেল থেকে

যুগান্ত বার্তাঃ রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে ধানমন্ডি শাখার এনসিপির নারী নেত্রী জান্নাত আরা রুমীর (৩২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জিগাতলা জান্নাত নারী হোস্টেলের ৫ তলা ভবনের পঞ্চম তলার একটি রুম থেকে তার লাশ পাওয়া যায়।

হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ঝুলন্ত অবস্থায় নেত্রীর মরদেহ দেখতে পায়। পরে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে মর্গে পাঠানো হবে। নিহতের বাবার নাম মো. জাকির হোসেন।

তিনি আরও জানান, মৃতা জান্নাত আরা এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন।

হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে মনে হচ্ছে। তবে তদন্তের মাধ্যমে আসল ঘটনা নির্ধারণ করা হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা