প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত

যুগান্ত বার্তাঃ হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা প্রকাশিত হয়নি। পাশাপাশি, দু’টির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ রয়েছে।

শুক্রবার সকালে প্রথম আলো ‘পাঠকের প্রতি’ শিরোনামে প্রকাশিত একটি বার্তায় জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পত্রিকাটি জানিয়েছে, এ কারণে আজ তাদের ছাপা সংস্করণ প্রকাশ করা যায়নি। তারা পাঠকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করে জানিয়েছে, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে অনলাইন এবং পত্রিকার প্রকাশ পুনরায় শুরু করা হবে। পাঠকদের সহযোগিতারও প্রার্থনা করা হয়েছে।

একই ধরনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ডেইলি স্টার। তাদের অনলাইন সংস্করণে জানানো হয়েছে, আগের রাতে পত্রিকার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য প্রকাশনা ব্যাহত হচ্ছে। বিজ্ঞপ্তিতে পাঠকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে এবং অনলাইন সার্ভিস পুনরায় চালু হওয়ার আগ পর্যন্ত দুঃখ প্রকাশ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ