হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দেওয়ার পর শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

হাদি হত্যার বিচার: যে আল্টিমেটাম দেওয়ার পর শাহবাগ ছাড়লেন ছাত্র-জনতা

যুগান্ত বার্তাঃ শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ হাদির খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র-জনতা এ আল্টিমেটাম প্রদান করে। এ সময় শহীদ হাদির পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, ২৪ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়ার অগ্রগতি না জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে।
দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের উপস্থিতিতে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা চলাকালীন উপস্থিত বা সরাসরি টেলিভিশনে দেখার সময় অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন।
জানাজার পর হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হয়, যেখানে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ