প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর সাহায্য চাইলেন, নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেন- তারেক রহমান


প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর সাহায্য চাইলেন, নবীর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিলেন- তারেক রহমান

যুগান্ত বার্তাঃ প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আল্লাহর কাছে সাহায্য চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, আজকের এই মঞ্চে তার সঙ্গে অনেক জাতীয় নেতৃবৃন্দও উপস্থিত আছেন। তিনি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান এবং বলেন, “আমরা আল্লাহর রহমত চাই।


আমরা জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই। আমাদের অবশ্যই এই দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। যেকোনো উসকানির মুখে আমাদের ধীর ও শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই। আমরা দেশে শান্তি চাই।”


তারেক রহমান আরও বলেন, “আসুন, আমরা আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি। হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমতদানকারী, হে একমাত্র সাহায্যকারী—আপনি যদি আমাদের ওপর রহমত করেন, আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সক্ষম হব। ইনশাআল্লাহ, আল্লাহর রহমত ও সাহায্য থাকলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।”


তিনি যোগ করেন, “আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে, আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, আমরা নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করব।”

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ