আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংসংবাদ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংসংবাদ

যুগান্ত বার্তাঃ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক প্রতিধ্বনি সৃষ্টি করেছে। আলজাজিরা, বিবিসি, রয়টার্স, এপি, দ্য ডন, এনডিটিভি এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো তার মৃত্যুর খবর গুরুত্বসহকারে প্রচার করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দীর্ঘদিন লিভার সিরোসিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করার পর বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা গেছেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স খালেদা জিয়ার মৃত্যুকে বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে চিহ্নিত করেছে। সংবাদমাধ্যমটি তার সেনাশাসন বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক বৈরিতার মধ্যে আপসহীন ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেছে।

বিবিসি প্রথম শিরোনামে জানিয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি বলেন, তার মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি শূন্যতা তৈরি করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক প্রভাবশালী নেত্রী হিসেবে চিহ্নিত করেছে এবং তার জীবন ও কর্মকে সম্মান জানিয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ