না ফেরার দেশে ওসমান হাদি, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে

না ফেরার দেশে ওসমান হাদি, শোকের ছায়া রাজনৈতিক অঙ্গনে

যুগান্ত বার্তাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে লেখা হয়, “ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।” এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।

এদিকে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও পৃথক এক পোস্টে শরিফ ওসমান হাদির ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ