আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

যুগান্ত বার্তাঃ মহান বিজয় দিবস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ ভাষণ প্রদান করবেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার এই ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো একযোগে সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার থেকে দেশব্যাপী সাধারণ মানুষ ভাষণটি সরাসরি দেখতে ও শুনতে পারবেন।

বিজয় দিবস উপলক্ষে দেওয়া এই ভাষণে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জাতির এই ঐতিহাসিক দিনে প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ