৭ জানুয়ারি পর সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের


৭ জানুয়ারি পর সরকার পতন আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

 যুগান্ত বার্তাঃ মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে   আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

একই সঙ্গে আগামী ৭ জানুয়ারির পর সরকার পতনের  আন্দোলনে যাওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

শুক্রবার (২জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ  মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং সেখানে সড়ক অবরোধ কর্মসুচি পালন করে।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আলজাবের বলেন, ওসমান হাদি হত্যকান্ড নিয়ে সরকারের দেওয়া বিভ্রান্তিকর বক্তব্য তারা বিশ্বাস করেন না।তাঁর দাবি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার কারণেই হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি  আরও বলেন, ঘটনার ২১ দিন পেরিয়ে গেলেও সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি।এটি সরকারের সদিচ্ছার ঘাটতির স্পষ্ট প্রমাণ।সরকার ৭ জানুয়ারী রিচার্জশিট দেওয়ার কথা বললেও যদি শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, তাহলে তা গ্রহণ যোগ্য হবেনা বলেও মন্তব্য করেন তিনি।

আব্দুল্লাহ আল জাবের বলেন, এই হত্যা কাণ্ডের পেছনে যাদেরই সংশ্লিষ্টতা রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে চার্জ শিট দিতে হবে। অন্যথায় ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দ্রুত বিচার, প্রকৃত  হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ