ভোট কেন্দ্রে ‘মরার প্রস্তুতি’ নিয়ে যেতে বললেন ডিসি জাহাঙ্গীর


ভোট কেন্দ্রে ‘মরার প্রস্তুতি’ নিয়ে যেতে বললেন ডিসি জাহাঙ্গীর

যুগান্ত বার্তাঃ ডিসি জাহাঙ্গীর আলম ভোট কেন্দ্রের প্রস্তুতি নিয়ে কড়া বার্তা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর প্রস্তুতি হিসেবে মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ভোট গ্রহণ কর্মকর্তাদের সতর্ক ও দৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন। ভোট কেন্দ্রে ‘মরার প্রস্তুতি’ নিয়ে যেতে হবে বলে তিনি পরামর্শ দিয়েছেন, যাতে কোনোভাবে আগের মতো দেশের নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তন হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, যারা ভয় পান, তারা আগেই জানিয়ে দিতে পারেন; নির্বাচনের দায়িত্ব তাদেরকে দেওয়া হবে না। তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের আশ্বাস দেন যে জেলা প্রশাসন তাদের পাশে রয়েছে এবং যেকোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফিন, র‍্যাব-৮-এর কোম্পানি কমান্ডার মনির হোসেন, আনসার ব্যাটালিয়নের পরিচালক শুভ্র চৌধুরী এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। জেলা প্রশাসক ও নিরাপত্তা বাহিনী মিলিতভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কাজ করবেন বলে উল্লেখ করা হয়।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ