শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র-শনিবারের ছুটি বাতিলের দাবি তুঙ্গে!

শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র-শনিবারের ছুটি বাতিলের দাবি তুঙ্গে!

যুগান্ত বার্তাঃ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র রমজান মাসে পূর্ণ ছুটি দেওয়ার পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনগুলো বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। জোটের পক্ষ থেকে ২২ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় রমজান মাসে বিদ্যালয় খোলার নির্দেশ প্রায় ১৫ দিন ধরে দেয়া হয়েছে। রমজান মাসে শিক্ষার্থী ও শিক্ষকদের রোজা এবং রাতের তারাবিহ নামাজের কারণে এটি শারীরিক ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। তাই পুরো রমজান মাস বিদ্যালয়ে ছুটি রাখার দাবি জানানো হয়েছে।

এছাড়া, ২০২৬ সালের বার্ষিক ছুটির তালিকায় ৮টি সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) সাধারণ ছুটির হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষক নেতারা অযৌক্তিক মনে করছেন। তারা সাপ্তাহিক ছুটিগুলোকে বার্ষিক ছুটির তালিকা থেকে বাদ দিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

শিক্ষক নেতারা আরও উল্লেখ করেছেন, ২০২৬ সালে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটি ১২ দিন কমিয়ে মোট ৬৪ দিন করা হয়েছে। তুলনামূলকভাবে মাদ্রাসাগুলোতে রমজান মাসে পুরো ছুটি রাখা হয়েছে, যা এক ধরনের বৈষম্য সৃষ্টি করছে। তারা আশা প্রকাশ করেছেন, শিক্ষা প্রশাসন মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত ছুটির তালিকা সংশোধন করবে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা