ঢাকায় সমাবেশের ডাক, প্রকাশ্যে আসছেন জামায়াতের নারী কর্মীরা

ঢাকায় সমাবেশের ডাক, প্রকাশ্যে আসছেন জামায়াতের নারী কর্মীরা

যুগান্ত বার্তাঃ সারাদেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকায় নারী সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সকাল সাড়ে ১০টায় শুরু হবে। ডা. আব্দুল্লাহ তাহের জানিয়েছেন, এটি প্রথমবার যেখানে নারীদের বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ প্রদর্শন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী কর্মীরা ভোট প্রার্থনার সময় হামলার শিকার হচ্ছেন। বর্তমানে ৯টি এলাকায় হামলার খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে।

ডা. আব্দুল্লাহ তাহের সরকারকে সতর্ক করে বলেন, যদি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে জামায়াত, তাদের নারী শাখা এবং ১১ দলীয় জোট কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এবং এহসানুল মাহবুব জুবায়েরও উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা