চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

যুগান্ত বার্তাঃ বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর বুধবার (২১ জানুয়ারি) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এই খবরটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, “জাভেদ ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ তিনি চিরবিদায় নিলেন। সবাই তার আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”

ইলিয়াস জাভেদ চলচ্চিত্র জগতে ‘রাজা মোহাম্মদ ইলিয়াস’ নামে পরিচিত ছিলেন। তিনি ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে স্বপরিবারে পাঞ্জাব থেকে বাংলাদেশে আসেন। ১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ী জিন্দেগি’-র মাধ্যমে নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ সিনেমার পর দর্শকদের মধ্যে তার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। এই সিনেমায় তার নায়িকা ছিলেন শাবানা।

জাভেদ শুধু একজন অভিনেতাই ছিলেন না, তিনি একজন দক্ষ নৃত্য পরিচালকও ছিলেন। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেকের পর তিনি পরবর্তীতে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং শতাধিক সিনেমায় অভিনয় করেন। তার সবচেয়ে পরিচিত কাজের মধ্যে অন্যতম ‘নিশান’ চলচ্চিত্র।

ব্যক্তিজীবনে ইলিয়াস জাভেদ ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন। তার অবদান ও স্মৃতি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা