ঢাবি ভর্তি পরীক্ষায় শীর্ষস্থানাধিকারী অনন্যের মরদেহ উদ্ধার

ঢাবি ভর্তি পরীক্ষায় শীর্ষস্থানাধিকারী অনন্যের মরদেহ উদ্ধার

যুগান্ত বার্তাঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়া হাইস্কুল সড়কের একটি বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।


অনন্য কোটচাঁদপুর উপজেলার প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি ও রাধারানী ভট্টাচার্যের ছেলে। তার মা রাধারানী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আর বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক। অনন্য নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন এবং ২০২২ সালে ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন।


পরিবারের বক্তব্য অনুযায়ী, শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনন্য ঢাকা থেকে বাড়িতে ফিরে আসে। রাতের খাবার খেয়ে সে শোবার ঘরে চলে যায়। পরের দিন সকাল ৮টার দিকে নাশতা বানাতে গিয়ে তার মা রাধারানী খাবারের জন্য ডাকে। কিন্তু কোনো সাড়া না পেয়ে পাশের জানালা থেকে দেখতে পান অনন্য ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর পরিবার পুলিশে খবর দেয় এবং পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠায়।


অনন্যের মা রাধারানী জানিয়েছেন, বাড়ি আসার পর তার আচরণ আগের মতোই ছিল। তার সঙ্গে কোনো বিষয় নিয়ে কখনো মন খারাপের ঘটনা ঘটেনি, তাই তিনি বুঝতে পারছেন না কেন অনন্য এই সিদ্ধান্ত নিয়েছেন।
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্বজনদের সহায়তায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা