অনুষ্ঠিত হলো পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-


বিশেষ প্রতিনিধিঃ পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের উদ্যোগে “বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬” আয়োজন করা হয়েছে। পিনাকল স্পোর্টস এসোসিয়েশনের আশুলিয়া শাখা দিনব্যাপী এ আয়োজন সম্পন্ন করে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আশুলিয়ার রাজ পার্কের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানটি পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মাহবুব আলম মাহফুজ, সভাপতি-পিনাকল স্পোর্টস এসোসিয়েশন, ঢাকা বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিউল্লাহ খান, সভাপতি-পিনাকল স্পোর্টস এসোসিয়েশন, ঢাকা জেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকির হোসেন, সভাপতি-পিনাকল স্পোর্টস এসোসিয়েশন, আশুলিয়া শাখা।


অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন দাউদুল ইসলাম নয়ন।


দিনব্যাপী প্রতিযোগিতায় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে দৌড়, লং জাম্প, হাই জাম্প, দড়ি টান, বেলুন বিস্ফোরণ, বালিশ খেলা, চেয়ার দৌড়সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি দর্শকদের জন্য আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কবিতা আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করা হয়।

সভাপতির বক্তব্যে জাকির হোসেন বলেন,

“যুব সমাজকে আদর্শবান ও সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হলে আগে সুস্থ দেহের প্রয়োজন। আর সুস্থ দেহ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।”


প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহবুব আলম মাহফুজ বলেন,

“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যক্রম থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।


অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান অতিথিরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা