হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

যুগান্ত বার্তাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ বোধ করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, ওই ইফতার মাহফিলে জামায়াত আমিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তিনি অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। তবে পথিমধ্যে তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

এদিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমিরের দ্রুত সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ