ফেসবুকে ইরফানের পোস্ট: এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নেই, পড়তে বসো

ফেসবুকে ইরফানের পোস্ট: এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নেই, পড়তে বসো

যুগান্ত বার্তাঃ নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই শিক্ষার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন, “আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস, এই দিন শেষ। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই, পড়তে বসো।”

পোস্টে তিনি সদ্য দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন-এর ছবি যুক্ত করে অতীতের পাসের হার প্রসঙ্গও উল্লেখ করেছেন। ইরফান সাজ্জাদ উল্লেখ করেছেন, “আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল মাত্র ২৮ শতাংশ, আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।”

স্ট্যাটাসটি প্রকাশের মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সাত শতাধিক ভক্ত পোস্টটি ভাগাভাগি করেছেন এবং মন্তব্যগুলোতে সরগরম হয়ে উঠেছে। অনেকেই মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। উদাহরণস্বরূপ, তাহের রাব্বী লিখেছেন, “আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।” শোয়েব তাহসিন মন্তব্য করেছেন, “এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে।” রেহনুমা লিখেছেন, “সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।”

ইরফান সাজ্জাদ মনে করেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় পড়াশোনার মান আরও কঠিন হয়ে যাচ্ছে এবং এখন টিকটক করে পরীক্ষা দিয়ে পাস করার দিন শেষ। এই পোস্টের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের জন্য সতর্কবার্তা দিয়েছেন, যাতে তারা আল্লাহর ওয়াস্তে মনোযোগী হয়ে পড়াশোনা শুরু করে। সামাজিক মাধ্যমে এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আলোচনারও বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ