দেশেরপত্রের সাংবাদিক তাহসিনের ওপর পুলিশের অতর্কিত হামলা

দেশেরপত্রের সাংবাদিক তাহসিনের ওপর পুলিশের অতর্কিত হামলা

যুগান্ত বার্তাঃ ৬ ফেব্রুয়ারি – দেশেরপত্রের সাংবাদিক তাহসিনকে লাইভ সম্প্রচারের সময় পুলিশ সদস্যের লাঠিচার্জের শিকার হতে হয়েছে। তিনি অভিযোগ করেছেন, লাইভ করার সময় পুলিশ সদস্য জাহিদ তার ওপর হঠাৎ লাঠি চার্জ করেন। তাহসিন বলেন, "তার আচরণ দেখে মনে হয়, গণমাধ্যমই তার শত্রু।"

 

হামলার পর সাংবাদিক তাহসিন প্রতিবাদ এবং কিছু প্রশ্ন করলে পুলিশ সদস্য তাকে এড়িয়ে যান। ঘটনার কয়েক মুহূর্ত পরে চ্যানেল ওয়ানের একজন সাংবাদিকও একই পুলিশ সদস্যের লাঠিচার্জের শিকার হন। চ্যানেল ওয়ানের ওই সাংবাদিক ভিডিও ধারণ করেছিলেন, যেখানে দেখা যায় পুলিশ কর্মকর্তা জাহিদ একজনের ওপর লাঠি চার্জ করছেন এবং বেধর মারধর করছেন।

 

এই ঘটনার পর পুলিশের আচরণ নিয়ে গণমাধ্যম মহলে তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন সংবাদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ