আখতার হোসেনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

আখতার হোসেনকে হত্যার হুমকির অভিযোগ, থানায় জিডি

যুগান্ত বার্তাঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় একটি অপরিচিত মুঠোফোন নম্বর থেকে এ হুমকি পান তিনি। ঘটনার পর রাতে পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আখতার হোসেন।


জিডিতে উল্লেখ করা হয়, বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তিনি পীরগাছা থানার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। এ সময় অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হুমকি পাওয়ার পর তিনি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন।


এদিকে, শনিবার রাত ১১টার দিকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় আখতার হোসেন দাবি করেন, সারা দেশের মতো তার নির্বাচনী এলাকাতেও শাপলা কলির নেতাকর্মীরা বিভিন্ন সময় হুমকির মুখে পড়েছেন। তিনি বলেন, প্রকাশ্য ও গোপনে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তবে এসব হুমকি ও উড়ো কথায় তাদের নির্বাচনী কার্যক্রম থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।


আখতার হোসেন আরও অভিযোগ করেন, তার প্রতিপক্ষ কালোটাকা ও পেশিশক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে তাকে হত্যার হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন। এ বিষয়ে তিনি প্রশাসনের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।


পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, ভুক্তভোগী একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ