ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি


যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ঢাকা-১১ আসনে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। জুলাই বিপ্লবের অন্যতম শহীদ ওসমান হাদীর বোন পরিচয় দিয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চেয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের একটি জনসভার মঞ্চে ওই নারীকে প্রকাশ্যে ভোট চাইতে দেখা যায়।

 তবে শহীদ পরিবারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করা হয়েছে এবং সংশ্লিষ্ট নারীকে ‘ভুয়া’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানান, শহীদ ওসমান হাদীর পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে ওই নারী হাদী ভাইয়ের তিন বোনের কেউ নন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ