বিশ্বকাপের আগে বড় ধাক্কা: আবার ইনজুরিতে নেইমার!


 যুগান্ত বার্তাঃ বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। নতুন করে ইনজুরিতে পড়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষায় তার পায়ের পেশিতে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে, যার ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচসহ মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচেও তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর বিস্তারিত পরীক্ষায় নেইমারের কাফ মাসলে গুরুতর চোট ধরা পড়ে। চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে প্রায় দুই থেকে তিন সপ্তাহ।

দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে এটি সাধারণ কোনো ফোলা নয়, বরং পেশির গভীর ক্ষত। তাই আপাতত নেইমারকে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই থাকতে হবে।

এদিকে এই চোটের কারণে তিনি চূড়ান্ত স্কোয়াডে থাকবেন কি না, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ব্রাজিল দল। তবে তার খেলা নিয়ে শঙ্কা ক্রমেই বাড়ছে।

নেইমার ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর দীর্ঘ সময় তিনি পুনর্বাসনে ছিলেন।

সর্বশেষ ১৭ মে ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলেছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপরই নতুন করে চোটে পড়ে আবারও ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন তিনি।

বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চূড়ান্ত মেডিকেল রিপোর্টের পরই সিদ্ধান্ত হবে, আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারবেন কি না।

বিশ্বকাপের আগে নেইমারের এই ইনজুরি ব্রাজিল শিবিরে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে প্রথম ম্যাচে তার উপস্থিতি এখন অনিশ্চিত।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ