নির্মম হত্যাকাণ্ডে শোকাহত রামিসার বাসায় প্রধানমন্ত্রী

যুগান্ত বার্তাঃ রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে নিহত আট বছরের শিশু রামিসা আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে তার বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি নিহত শিশুটির বাড়িতে পৌঁছান এবং শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

মন্ত্রিসভার বৈঠক শেষ করেই প্রধানমন্ত্রী সরাসরি পল্লবীতে যান বলে জানা গেছে। সেখানে তিনি রামিসার বাবা-মায়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন এবং তাদের মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। একইসঙ্গে তিনি এই ভয়াবহ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসার মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘরের ভেতর একটি বালতির মধ্যে তার খণ্ডিত মাথা পাওয়া যায়। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় প্রধান আসামির স্ত্রী স্বপ্না আক্তারকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে জানা যায়, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয় এবং পরে মরদেহ গুমের উদ্দেশ্যে গলা কেটে আলাদা করা হয়।

পরবর্তীতে বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে অভিযুক্ত সোহেল রানা ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। আদালত পরে তাকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় আরও একজন সহযোগীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ